News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জলের দাবিতে রাস্তা অবরোধে সামিল প্রমীলা বাহিনী
Image

জলের দাবিতে রাস্তা অবরোধে সামিল প্রমীলা বাহিনী

আগরতলা, ২৫ জুন : দীর্ঘ তিন মাস ধরে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলাতে জলের সংকট চলছে। জল সংকট দূরীকরণে বহুবার এলাকাবাসী গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জানানো হলো কাজের কাজ কিছুই হচ্ছে না। যে গাড়ি দিয়ে জল দেওয়া হচ্ছে তা ব্যবহারের অযোগ্য বলে এলাকাবাসীর অভিযোগ। তাই আজ বাধ্য হয়ে খিলপাড়া আমতলী এলাকা রাস্তা অবরোধে বসেন প্রমীলা বাহিনী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘ তিন মাস ধরে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলাতে জলের সংকট চলছে। এ নিয়ে বহুবার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের জানিয়ে কাজের কাজ কিছু না হওয়ার ফলে অবশেষে বুধবার উদয়পুর খিলপাড়া আমতলী এলাকা রাস্তা অবরোধে বসে প্রমীলা বাহিনী।তাদের দাবি,নিয়মিত জল সরবরাহ করতে হবে।

এলাকাবাসীর অভিযোগ, তিন মাস ধরে জলের সংকট দেখা দেওয়ার ফলে পানীয় জল থেকে শুরু করে প্রতিদিনে রান্নার জল, স্নানের জল, শৌচালয়ের জল, কাপড় ধোয়ার জল না থাকার ফলে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তখন নির্বাচিত প্রতিনিধিতে জল সরবরাহ করার জন্য উদ্যোগ নিতে দেখা যায়নি। অবশেষে নিয়মিত জল সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়ার ফলে পথ অবরোধ তোলা হয়।

Releated Posts

প্রশাসনিক সংস্কার, ব্যবসা ও জীবনযাত্রার সহজীকরণ নিয়ে শীর্ষ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস) : পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক ও…

ByBySandeep Biswas Jun 30, 2026

ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন…

ByByReshmi Debnath Jun 30, 2026

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026
Scroll to Top