News Flash

Image

ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত এক

কৈলাসহর, ২৩ জুন : ইয়াজিখাওরা ও ইরানি যাবার মধ্যবর্তী স্থানে ভয়াবহ যানদুর্ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কৈলাসহর ইয়াজিখাওরা ও ইরানি যাবার মধ্যবর্তী স্থানে ঘটে যায় এক ভয়াবহ যান দুর্ঘটনা। ইরানির দিক থেকে টিআর০২- ই – ১৭৩৫ নম্বরের একটি মালবাহী ম্যাজিক গাড়ি বাবুরবাজারের উদ্দেশ্যে আসছিল। দ্রুতগতিতে সেই গাড়িটি আসছিল। ইয়াজিখাওরা এলাকার বাসিন্দা মাজিদ আলী এবং ওই এলাকার বাসিন্দা সুজন আলী রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। তখনই নাকি উক্ত গাড়িটি পেছন দিকে আসে, এবং গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই গাড়িটি মাজীদ আলীকে সজোরে ধাক্কা দেয়। সে মাটিতে পড়ে যায় এবং তার শরীরের উপর দিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সেই গাড়িটিকে আটক করে। খবর পাঠানো হয় ইরানি থানায়। ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ির চালক এবং গাড়িটিকে থানায় নিয়ে যায়। বর্তমানে গাড়ির চালক ইরানি থানার হেফাজতে রয়েছে। অন্যদিকে মাজিদ আলিকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাজিদ আলীর মাথায় এবং হাতে গুরুতরভাবে আঘাত লাগে। তার অবস্থার সংকটজনক।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top