News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রস্তাবিত ৫১ পিঠের জায়গায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, রাস্তা অবরোধ
Image

প্রস্তাবিত ৫১ পিঠের জায়গায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, রাস্তা অবরোধ

আগরতলা, ২১ জুন : প্রস্তাবিত ৫১ পিঠের জায়গায় উচ্ছেদ অভিযান ঘিরে উদয়পুরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারের তরফ থেকে উচ্ছেদ অভিযানের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাই অতিসত্বর তাঁদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এরই প্রতিবাদে আজ উদয়পুর পলিটেকনিক সংলগ্ন এলাকায় বিক্ষোভে সামিল হয়েছে ব্যবসায়ীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুর – অমরপুর সড়কে বনদুয়ার এলাকায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা প্রায় একশত পরিবার জায়গা দখল করে টিনের ছাউনি বা বাঁশের ছাউনি দিয়ে দখল করে দোকান ভিটে দিয়ে কাজ শুরু করেছে। যারা দখল করেছে তাদের বক্তব্য যে বাংলাদেশিরা জায়গা দখল করে বাড়ি ঘর তৈরি করেছে তাদের তুলে না দিলে তারাও দখল করা জায়গা ছাড়বে না। আর ইতিমধ্যে গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে তাদের দখল করা জায়গা ভেঙে দেওয়া হয়েছে। এই অভিযোগে শনিবার সকাল থেকে জনগন অমরপুর – উদয়পুরের বনদুয়ার রাস্তা অবরোধ করেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারের তরফ থেকে উচ্ছেদ অভিযানের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাই অতিসত্বর তাঁদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এরই প্রতিবাদে আজ উদয়পুর পলিটেকনিক সংলগ্ন এলাকায় বিক্ষোভে সামিল হয়েছে ব্যবসায়ীরা।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top