News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লুধুয়া চা বাগানকে ইকো ট্যুরিজম পার্ক হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী
Image

লুধুয়া চা বাগানকে ইকো ট্যুরিজম পার্ক হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন:
রাজ্যের নৈসর্গিক সৌন্দর্যকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে পর্যটন দপ্তর কাজ করছে। এরই অঙ্গ হিসেবে লুধুয়া চা বাগানকে ইকো ট্যুরিজম পার্ক হিসেবে গড়ে তোলা হবে। এরজন্য ইতিমধ্যে একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্বে প্রায় ৩২ কোটি টাকার ডিপিআর তৈরি করা হচ্ছে। আজ সাবুমস্থিত লুধুয়া চা বাগান ও তার সংলগ্ন স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে এই চা বাগানকে ইকো ট্যুরিজম পার্ক হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়ে যাবে। এই চা বাগানে নৌকাবিহারের সুবিধাযুক্ত জলাশয়, ক্যাফেটোরিয়া, রোপওয়ে, ফুটব্রীজ, বসার জায়গা, লগ হাট নির্মাণ সহ বিভিন্ন ঔষধী গাছ ও ফুলের গাছের বাগান তৈরী করা হবে।

সাংবাদিকদের সাথে মত বিনিময়ে পর্যটনমন্ত্রী আরও বলেন রাজ্য সরকার পর্যটন শিল্পকে আগামী ২-৩ বছরের মধ্যে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। রাজ্য ও বহিরাজ্যের পর্যটকগণ যাতে রাজ্যের যেকোন পর্যটনস্থানে গিয়ে সকল ধরনের সুবিধা পেতে পারেন তার জন্য পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে। পর্যটনমন্ত্রী আশা প্রকাশ করেন লুধুয়া চা বাগান অচিরেই পর্যটকদের পছন্দের স্থান হয়ে উঠবে। পরিদর্শন কালে পর্যটন মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রক্তন বিধায়ক শঙ্কর রায়, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, কার্যনির্বাহী বাস্তুকার সুনীল পোদ্দার প্রমুখ।

Releated Posts

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top