News Flash

  • Home
  • বিদেশ
  • ক্লাস মিস করলে ভিসা বাতিল, ভবিষ্যতে আর আমেরিকায় যাওয়া হবে না: বিদেশি শিক্ষার্থীদের জন্য আমেরিকার কড়া হুঁশিয়ারি
Image

ক্লাস মিস করলে ভিসা বাতিল, ভবিষ্যতে আর আমেরিকায় যাওয়া হবে না: বিদেশি শিক্ষার্থীদের জন্য আমেরিকার কড়া হুঁশিয়ারি

ওয়াশিংটন/নয়াদিল্লি, ২৭ মে: আমেরিকায় অধ্যয়নরত ভারতীয় সহ অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের জন্য কড়া বার্তা দিল মার্কিন প্রশাসন। চলমান গণ-নির্বাসন বিতর্কের মধ্যেই আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে—ক্লাস মিস করলে বা পড়াশোনা মাঝপথে ছেড়ে দিলে ছাত্রদের ভিসা বাতিল হতে পারে, এমনকি ভবিষ্যতে মার্কিন ভিসার আবেদন করতেও সমস্যা হতে পারে।

মার্কিন দূতাবাসের এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “আপনি যদি স্কুলকে না জানিয়ে আপনার কোর্স ছেড়ে দেন, ক্লাস বাদ দেন বা প্রোগ্রাম থেকে নিজে সরে যান, তাহলে আপনার স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ইউএস ভিসার জন্য অযোগ্য হতে পারেন। নিজের ভিসার নিয়ম মেনে চলুন এবং স্টুডেন্ট স্ট্যাটাস বজায় রাখুন।”

মার্কিন প্রশাসন ইতিমধ্যেই বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। হঠাৎ করেই অনেকের ভিসা বাতিল হচ্ছে—কোনও পূর্ব সতর্কতা ছাড়াই। বিভিন্ন ঘটনার মধ্যে রয়েছে প্রো-প্যালেস্টাইন আন্দোলনে অংশগ্রহণ, ট্রাফিক আইন লঙ্ঘন সহ একাধিক বিষয়। এতে শিক্ষার্থীরা পড়ছেন আইনি জটিলতায় ও বিভ্রান্তির মধ্যে।

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ছাত্র বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় জানতেই পারছে না, কখন সেই শিক্ষার্থীর তথ্য স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম থেকে মুছে ফেলা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই অনলাইন সিস্টেমটি দিয়ে আন্তর্জাতিক ছাত্রদের ট্র্যাক করে থাকে।

এছাড়াও উদ্বেগ বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা—ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার ইচ্ছা। আমেরিকায় পড়াশোনার পর কাজ করার এই সুযোগটি বহু আন্তর্জাতিক ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন কংগ্রেসে ইতিমধ্যেই “ফেয়ারনেস ফর হাই-স্কিলড আমেরিকান অ্যাক্ট অফ 2025” নামে একটি বিল পেশ হয়েছে, যার মাধ্যমে ওপিটি প্রোগ্রাম বন্ধ করা হবে।

এর পাশাপাশি, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-র প্রধান হিসেবে ট্রাম্প যাঁকে মনোনীত করেছেন, জোসেফ এডলো, তিনিও ওপিটি ও স্টেম অপটি প্রোগ্রাম বন্ধ করার পক্ষে মত দিয়েছেন।

এই পরিস্থিতিতে, আমেরিকায় পড়তে যাওয়া বা বর্তমানে সেখানে থাকা ভারতীয় ও অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাগত ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় তাঁরা দিশাহারা।

Releated Posts

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

প্রবল বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফগানিস্তান, মৃত অন্তত ৯

কাবুল, ৬ এপ্রিল (আইএএনএস): প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে…

ByByNews Desk Apr 6, 2026

সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের চৌকি দখলের দাবি তালিবানের

কাবুল, ৬ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে সংঘর্ষের জেরে পাকিস্তানের একটি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে তালিবান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ৬ এপ্রিল(আইএএনএস): নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সোমবার নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top