News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুর একাধিক জেলায় ২২ মে পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস
Image

তামিলনাড়ুর একাধিক জেলায় ২২ মে পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

চেন্নাই, ২০ মে : আগামী কয়েকদিন তামিলনাড়ুর একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২২ মে পর্যন্ত নীলগিরি, কোয়েম্বাটুর, তিরুপ্পুর, থেনি, দিন্দিগুল, ইরোড, কৃষ্ণগিরি এবং ধর্মপুরী জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল অঞ্চলের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাক-বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে নতুন করে পূর্বাভাস জারি করা হয়েছে। চেন্নাই শহরে মঙ্গলবার আকাশ মেঘলা ছিল। আগামী কয়েকদিন শহরের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে। আগামী দুই-তিন দিনের মধ্যে দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ-কমোরিন অঞ্চল, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পাহাড়ি ও নিচু এলাকার বাসিন্দাদের জন্য স্থানীয় বন্যা বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে। চাষিদের জন্যও আবহাওয়া অনুযায়ী যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আগামী সপ্তাহগুলিতে মৌসুমী বায়ু আরও সক্রিয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন এবং সাধারণ মানুষকে সরকারিভাবে প্রকাশিত আবহাওয়ার আপডেটগুলি অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top