News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান এবং ধন্যবাদ জানিয়ে সেকেরকোটে তিরঙ্গা যাত্রায় শামিল হন রাজীব ভট্টাচার্য
Image

ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান এবং ধন্যবাদ জানিয়ে সেকেরকোটে তিরঙ্গা যাত্রায় শামিল হন রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে:
ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান এবং ধন্যবাদ জানিয়ে সোমবার বিকেলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোটে বাজারে এক বিশাল তরঙ্গ র‌্যালীর আয়োজন করা হয়। এই তিরঙ্গা র‌্যালীর অংশগ্রহণ করেছেন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য, কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিজেপির সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিন তিরাঙ্গা র‌্যালীর সেকেরকোট নাট মন্দির থেকে শুরু করে আগরতলা বিশালগড় জাতীয় সড়ক ধরে দারুগাবাড়ি হয়ে পুনরায় আবার নাট মন্দির প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এদিন এই তিরঙ্গা র‌্যালীর সকলেই বৃষ্টিকে উপেক্ষা করে দেশ মাতৃকার স্বার্থে এবং দেশের সেনাবাহিনীর শুভেচ্ছা জানিয়ে র‍্যালীতে পা মিলিয়েছেন।

এদিন কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব জানিয়েছেন জম্মু-কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান মদতপৃষ্ট জঙ্গিরা যেভাবে নিরীহ নিরপরাধ পর্যটকদের হত্যা করেছে তার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীর বীর জোয়ানরা অপারেশন সিন্দুর মাধ্যমে পাকিস্তানকে সঠিক জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভারতের দিকে যদি কেউ আঙ্গুল তোলার দুঃসাহস করে তাহলে ভারতীয় সেনাবাহিনী ঠিক এইভাবে জবাব দিতে প্রস্তুত রয়েছে। তাই এদিন বিধায়িকা কেন্দ্রীয় সরকারকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেছেন সিন্দুর নামে এই অপারেশন থেকে এই যাত্রায় অবশ্যই পাকিস্তান শিক্ষা নিয়েছে। তবে যে কোন সময় যে কোন দেশ যদি ভারতের বিরুদ্ধে যায় তাহলে ভারত তাদের কোনভাবেই ছেড়ে দেবেনা।

Releated Posts

পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগে ধর্মনগর কলেজে এবিভিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ মে : পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম, অযৌক্তিকভাবে “ব্যাক” দেখানো এবং পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও…

ByByReshmi Debnath May 14, 2026

জ্বালানি সাশ্রয়: মোটরকেড ছোট করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ…

ByByReshmi Debnath May 14, 2026

বড়মুড়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর

আগরতলা, ১৫ মে: বড়মুড়া এলাকায় বুধবার ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া…

ByByReshmi Debnath May 14, 2026

দুর্নীতি মামলায় আইএফএস আধিকারিকের আগাম জামিনের আবেদন খারিজ

আগরতলা, ১৪ মে: আগরতলা জিআরপিএস থানায় দায়ের হওয়া একটি দুর্নীতি মামলায় পলাতক অভিযুক্ত আইএফএস আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াঘ-এর…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top