News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংস্কারে অভাবে রাস্তা বেহাল দশা, এমডিসির ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

সংস্কারে অভাবে রাস্তা বেহাল দশা, এমডিসির ভূমিকা নিয়ে প্রশ্ন

বিলোনিয়া ১৯ মে: দীর্ঘ প্রায় দশ বছর ধরে সংস্কার না হওয়ায় ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজের রাস্তাঘাট বেহাল দশা পরিনত হয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতে জল কাদায় একাকার হয়ে যায়, বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে আর্থ সামাজিক মান উন্নয়নে এমডিসির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজের জনগণ।

এলাকাবাসীরা জানিয়েছেন, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পূর্ব মুহুরীপুর-ভুরাতলী কেন্দ্রের ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজের রাস্তাঘাট দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। পানীয় জলের সংকট সহ শিক্ষা স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত নিজের মধ্যে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। নেতারা সেই সব জনগণের খবর নেওয়াটাও প্রয়োজন মনে করছেন না। এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তা কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজ থেকে একদিকে ঋষ্যমুখ ব্লকের হরিপুর বাজার পর্যন্ত,অন্যদিকে সাব্রুম মহকুমার কলাছড়া পর্যন্ত। এই রাস্তা ধরে এলাকার জনগণ বিভিন্ন কাজে ঋষ্যমুখ ব্লক, মহকুমা সদর বিলোনীয়া যেতে হয়। দীর্ঘ প্রায় আট দশ বছর রাস্তা সংস্কার না
হওয়ায় রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতে জল কাদায় একাকার হয়ে যায়, বলে অভিযোগ।

এলাকাবাসীদের আরও অভিযোগ, জরুরী পরিষেবার কাজে নিয়োজিত এম্বুলেন্স, অগ্নিনির্বাপক গাড়ি,বিদ্যুত পরিষেবার গাড়ি বা নিত্যযাত্রী পরিবহনের যান বাহন যাতায়াত করতে পারছে না। গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের তিপ্রা মথা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা এডিসি এলাকার জনগণ কে নানা স্বপ্ন দেখিয়ে নির্বাচনের বৈতরনী পার হয়েছিলেন। কিন্তু ভোটে জয়ী হয়ে এলাকার এমডিসি দেবজিৎ ত্রিপুরা আর খবর নিচ্ছে না বলে এলাকার জনগণের অভিযোগ। এলাকার জনগণ কি সুখে আছে,তাদের কোন সমস্যা আছে কিনা,সমস্যা থাকলে কিভাবে তার সমাধান করবেন সেই বিষয়ে খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না। এডিসিতে বসবাসকারী জনগণ তাদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরেছেন বলে ও জানান।

শুধু মাত্র রাস্তা খারাপ নয়,এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ও অভাব রয়েছে। তাদের আর্থ সামাজিক মান উন্নয়নে এমডিসির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজের জনগণ।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top