News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিভিল সার্ভিস অফিসারদের দক্ষতা ও অবদানের প্রশংসা মুখ্যমন্ত্রীর, আগরতলায় আধুনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
Image

সিভিল সার্ভিস অফিসারদের দক্ষতা ও অবদানের প্রশংসা মুখ্যমন্ত্রীর, আগরতলায় আধুনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগরতলা, ১৮ মে: রাজ্যের প্রশাসনিক কাঠামোকে আরও সুসংহত করতে ও আধিকারিকদের উন্নয়নের লক্ষ্যে আগরতলায় নির্মিত হতে চলেছে আধুনিক সিভিল সার্ভিস অফিসার’স ইনস্টিটিউট। রবিবার আগরতলার কুঞ্জবন এলাকায় এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের অফিসাররা দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাঁরা দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁদের জন্যই ত্রিপুরা রাজ্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি যেকোনো প্রকল্প বাস্তবায়নে আধিকারিকদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হয়। এই কাঠামো যত শক্তিশালী হবে, ততই জনসংযোগ ও জবাবদিহি আরও নির্ভরযোগ্য হবে। তবে আমাদের মনে রাখতে হবে, যেন কখনো মিথ্যা তথ্য না দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী জানান, উন্নয়নের কাজ যত বাড়ছে, ততই প্রশাসনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। ত্রিপুরার মতো ছোট রাজ্যে বাজেট ২৭ হাজার কোটি টাকা থেকে বেড়ে এবার ৩২ হাজার কোটি টাকা হয়েছে, যা এক ঐতিহাসিক বৃদ্ধি। এই উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেন তিনি।
উল্লেখ্য, ৩১ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই সিভিল সার্ভিস অফিসার’স ইনস্টিটিউট। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই প্রতিষ্ঠান রাজ্যের অফিসারদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top