News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফের লাঠির আঘাতে আহত স্কুল ছাত্র, উত্তপ্ত শ্রীমন্তপুর সীমান্ত এলাকা
Image

বিএসএফের লাঠির আঘাতে আহত স্কুল ছাত্র, উত্তপ্ত শ্রীমন্তপুর সীমান্ত এলাকা

সোনামুড়া, ১৮ মে: শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় বিএসএফ-এর লাঠির আঘাতে গুরুতর আহত হল এক স্কুল ছাত্র। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে শ্রীমন্তপুর স্থলবন্দর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। আহত ছাত্রের নাম ফয়সাল হোসেন।

জানা গেছে, বিএসএফ-এর নিষেধাজ্ঞা উপেক্ষা করে সীমান্তের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে ফয়সাল। তখনই উপস্থিত বিএসএফ জওয়ানরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে। ছাত্রের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং সঙ্গে সঙ্গে তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

আহত ছাত্রের পিতা জুলহাস মিয়া মৌশান জানান, ছেলে হঠাৎ করে সীমান্তে চলে গিয়েছিল, তবে এভাবে বেধরক মারধরের কোনও যুক্তি নেই। ঘটনাস্থলে ছুটে যান ছাত্রের পরিবারের সদস্যরাও।

এদিকে, আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা বিএসএফের আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top