News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্রামগঞ্জে শাসক দলের নেত্রীর স্বামীর দোকানে লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা
Image

বিশ্রামগঞ্জে শাসক দলের নেত্রীর স্বামীর দোকানে লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা

বিশ্রামগঞ্জ, ১৮ মে: শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার চেছুড়িমাই জাতীয় সড়কে অবস্থিত এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। চুরির শিকার ব্যবসায়ী গৌতম ভৌমিক। জানা গেছে, তিনি শাসক দলের একনিষ্ঠ নেত্রী’র স্বামী।
ব্যবসায়ীর অভিযোগ, শনিবার রাত দশটা নাগাদ প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি ফিরে যান তিনি। পরদিন রবিবার সকালে দোকানে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। দোকানের ভিতরে ঢুকে তিনি দেখেন, দোকানের একটি দামি ফ্রিজ (মূল্য প্রায় ২৫,০০০ টাকা), চা ও কফির মেশিন, ঠান্ডা পানীয়, বিভিন্ন রকমের চকলেট, মসলা, সিগারেটসহ প্রায় ৫০,০০০ টাকার পণ্য চুরি হয়ে গেছে।
মাত্র আড়াই মাস আগে স্বামী-স্ত্রী মিলে দোকানটি শুরু করেছিলেন গৌতমবাবু। সেই দোকান থেকেই চলত তাদের সংসার। এ ধরনের ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।
চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশ্রামগঞ্জ থানার সেকেন্ড ওসি মিঠুন সাহা। তিনি একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।
চেছুড়িমাই জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় সম্প্রতি অনেক দোকানপাট গড়ে উঠেছে। তবে বেশিরভাগ দোকানেই রাত্রিকালীন নিরাপত্তার অভাব রয়েছে। ফলে চোরের দল সুযোগ নিয়ে একের পর এক দোকানে লুটপাট চালাচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top