News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ৮৬তম জন্মবার্ষিকী পালন কংগ্রেস ভবনে
Image

প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ৮৬তম জন্মবার্ষিকী পালন কংগ্রেস ভবনে

আগরতলা, ১৮ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেস নেতা সুধীর রঞ্জন মজুমদারের ৮৬তম জন্মবার্ষিকী রবিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
প্রসঙ্গত, সুধীর রঞ্জন মজুমদার ১৯৩৯ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, রাজনীতিতে যোগদানের পূর্বে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে রাজ্যসভার সদস্যও নির্বাচিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শাসনকালে রাজ্যে বয়সোত্তীর্ণ বেকারদের চাকরি প্রদান, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ আজও রাজ্যবাসীর স্মৃতিতে জায়গা করে রেখেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুধীর রঞ্জন মজুমদার ছিলেন একজন সৎ, নিরহংকার এবং মানুষের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক নেতা। তাঁর আদর্শ এবং কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top