News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতমাতার বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বনমালীপুরে বিজেপির তিরঙ্গা যাত্রা
Image

ভারতমাতার বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বনমালীপুরে বিজেপির তিরঙ্গা যাত্রা

আগরতলা, ১৮ মে : কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা বাহিনী। ২২শে এপ্রিল সংঘটিত ওই জঙ্গি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় সেনারা গুঁড়িয়ে দেয় ৯টি জঙ্গি ঘাঁটি। পরবর্তীতে পাকিস্তান ড্রোন হামলার মাধ্যমে প্রতিশোধ নিতে চাইলে, সেই হামলাও ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী।
এই প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে রবিবার বনমালীপুর মন্ডলে বিজেপির উদ্যোগে এক “তিরঙ্গা যাত্রা” অনুষ্ঠিত হয়।
আগরতলার চন্দ্রপুর আইএসবিটির সামনে থেকে শুরু হয়ে এই যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। হাতে তেরঙ্গা পতাকা নিয়ে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন অংশগ্রহণকারীরা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
রাজীব ভট্টাচার্য বলেন, “সীমান্তে আমাদের সাহসী সেনারা দিনরাত নির্ভয়ে দেশের সুরক্ষায় নিয়োজিত। তাঁদের ত্যাগ ও সাহসের জন্যই আজ আমরা সুরক্ষিত। প্রধানমন্ত্রী মোদির দৃঢ় নেতৃত্বে ভারত আরও আত্মনির্ভর ও শক্তিশালী হয়ে উঠছে।”
তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা ভারতমাতার বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং একতা, দেশপ্রেম ও সাহসের বার্তা জনসমক্ষে তুলে ধরেন।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top