News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদিয়াপুরে স্বামীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ স্ত্রীর পরিবারের বিরুদ্ধে
Image

নদিয়াপুরে স্বামীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ স্ত্রীর পরিবারের বিরুদ্ধে

 চুরাইবাড়ি, ১৮ই মে: ত্রিপুরার উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী থাকল এলাকা। অভিযোগ, স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা দীর্ঘদিন ধরে আর্থিক ও শারীরিক নির্যাতনের শিকার এক স্বামীর উপর এবার সরাসরি হামলা চালানো হয়েছে।
 জানা গেছে, স্ত্রীর বাবার বাড়ির লোকজন দলবল নিয়ে গভীর রাতে মেয়ের স্বামীর বাড়িতে চড়াও হয়। ঘরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি জামাতাকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘর থেকে নগদ অর্থ ও সোনার অলঙ্কার লুট করে নেওয়া হয়।
পরবর্তীতে ওই স্বামীর স্ত্রীও তার বাবার বাড়ির লোকজনের সঙ্গে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে যায় বলে জানা গেছে। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। নিরুপায় স্বামী শেষমেশ আশ্রয় নেন চুরাইবাড়ি থানায় এবং সুবিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবেশীরাও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন।
এদিকে, পরিবারিক বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্য হামলা, লুটপাট এবং নারীর সহায়তায় এমন অপরাধ সংগঠিত হওয়ায় প্রশ্ন উঠেছে সমাজের নৈতিকতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top