News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেঙ্গালুরুতে অবস্থিত ইসকন মন্দির ইসকন মুম্বাইয়ের নয়, ইসকন বেঙ্গালুরুরই: সুপ্রিম কোর্ট
Image

বেঙ্গালুরুতে অবস্থিত ইসকন মন্দির ইসকন মুম্বাইয়ের নয়, ইসকন বেঙ্গালুরুরই: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি,১৬ মে: বেঙ্গালুরুর রাজাজিনগরের হরে কৃষ্ণ হিলসে অবস্থিত ইসকন মন্দিরটি ইসকন সোসাইটি মুম্বাইয়ের নয়, বরং ইসকন সোসাইটি ব্যাঙ্গালোরের মালিকানাধীন—এমন ঐতিহাসিক রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

বিচারপতি অভয় এস. ওকা এবং বিচারপতি এ.জি. মাসিহের বেঞ্চ কর্ণাটক হাইকোর্টের একটি পূর্ববর্তী আদেশ বাতিল করে দেয়, যেখানে বলা হয়েছিল যে বেঙ্গালুরুর ইসকন মন্দির ইসকন মুম্বাইয়ের অন্তর্ভুক্ত। এর আগে ট্রায়াল কোর্ট জানিয়েছিল, ১৯৭৮ সালের জুলাই মাসে কর্ণাটক সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে রেজিস্টার হওয়া ইসকন সোসাইটি ব্যাঙ্গালোর এই মন্দিরের সম্পূর্ণ মালিক, এবং ইসকন মুম্বাই মন্দির পরিচালনা বা সম্পত্তির ওপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না।

এ নিয়ে ইসকন মুম্বাই কর্ণাটক হাইকোর্টে আপিল করে, যেখানে ট্রায়াল কোর্টের সিদ্ধান্ত উল্টে দেয়া হয় এবং বলা হয় বেঙ্গালুরুর ইসকন মন্দির ইসকন মুম্বাইয়ের অধীন। তবে সেই রায় এখন সুপ্রিম কোর্ট বাতিল করে দিল।

ইসকন ব্যাঙ্গালোর আদালতে দাবি করেছিল, তাদের সংস্থা একটি স্বতন্ত্র আইনগত সত্তা এবং ইসকন মুম্বাই তাদের কোনো রকম নিয়ন্ত্রণ করতে পারে না। অন্যদিকে, ইসকন মুম্বাই দাবি করেছিল, বেঙ্গালুরু কেন্দ্রটি কখনই স্বাধীন কোনো সত্তা হিসেবে কাজ করেনি এবং তার সব সম্পত্তি মুম্বাইয়ের ইসকনেরই। সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে এখন স্পষ্ট যে, বেঙ্গালুরুর ইসকন মন্দিরটি ইসকন ব্যাঙ্গালোর সোসাইটিরই মালিকানাধীন।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026

ক্যাপ্টেন স্মিত মাচ্চারের পাশে না দাঁড়ানোয় গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের সাহসিকতার ঘটনায় গান্ধী পরিবারের নীরবতা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Oct 4, 2026

শ্যামজি কৃষ্ণ বর্মা মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জীবন উৎসর্গ করেছিলেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও বিশিষ্ট পণ্ডিত শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top