News Flash

  • Home
  • Uncategorized
  • ১০০ কোটির ক্লাবে ডিয়ার জিন্দেগি
Image

১০০ কোটির ক্লাবে ডিয়ার জিন্দেগি

dear-zindagiমুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.) : ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে গেল ডিয়ার জ়িন্দেগি| বিশ্বের বাজার থেকে ছবিটি ১০০ কোটি টাকা আয় করে ফেলেছে| এর মধ্যে ভারতীয় বাজার থেকে আয় হয়েছে ৫২ কোটি টাকা| মুক্তির পর দর্শকের থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছে ডিয়ার জ়িন্দেগি| আলিয়া ও শাহরুখের কেমিস্ট্রি সবার বেশ পছন্দ হয়েছে| বক্স অফিসের গ্রাফই অবশ্য প্রথম দিন থেকে সেকথা জানাচ্ছিল| এই শুক্রবার কাহানি ২ রিলিজ়ের পর অন্কেই ভেবেছিলেন এবার হয়তো ডিয়ার জ়িন্দেগিকে খানিকটা হলও পিছেন ফেলে দেবে বিদ্যা বালানের এই সাসপেন্স থ্রিলার| কিন্তু বক্স অফিসের পরিসংখ্যান বলছে, শাহরুখ ম্যাজিক এখনও অব্যাহত| কাহানি ২ ব্যাবসা করছে| কিন্তু ডিয়ার জ়িন্দেগির ব্যবসায় কোনও প্রভাব পড়েনি|
দ্রুতগতির জীবনের মধ্যেও কীভাবে প্রত্যেকটা মানুষ একা হয়ে পড়ে, গোটা সিনেমাজুড়ে সেটাই দেখানো হয়েছে| সিনেমাটি মূলত দুটি চরিত্রকে নিয়ে তৈরি| ড. জাহাঙ্গির খান (শাহরুখ খান) এবং কায়রা (আলিয়া ভাট)| কায়রা একজন প্রতিভাবান সিনেম্যাটোগ্রাফার| কিন্তু, তার জীবনে একটাই সমস্যা| কোনও পুরুষই খুব বেশিদিন জীবনসঙ্গী থাকে না| তা সে সিনেমার প্রযোজক হোক, সংগীতশিল্পী হোক কিংবা রেস্তরাঁর মালিক| আসলে সবসময়ই কায়রার মনে হতে থাকে যাকেই সে মন থেকে ভালোবাসে, সেই বোধহয় তাকে একলা করে চলে যাবে| তার থেকে ভালো আগেভাগেই সম্পর্কের ব্রেক আপ করে দেওয়া| পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, রীতিমতো অনিদ্রায় ভুগতে থাকে কায়রা| এমনই এক কঠিন সময়ে মনোরোগ বিশেষজ্ঞ ড: জাহাঙ্গির খানের সঙ্গে তাঁর পরিচয় হয়| এরপর ধীরে ধীরে কীভাবে সে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসে সেটাই আসল গল্প|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top