News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুম বরখোলাতে মনু নদীর বাঁধ পরিদর্শনে দক্ষিণ জেলাশাসক
Image

সাব্রুম বরখোলাতে মনু নদীর বাঁধ পরিদর্শনে দক্ষিণ জেলাশাসক

আগরতলা, ২ মে: সাব্রুম বরখোলাতে মনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শনে গিয়েছেন দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সাজেদ পি। এদিন তাঁর সাথে ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি।

এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বর্ষা মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যের জরাজীর্ণ বাঁধগুলোকে সংস্কারের কাজ দ্রুতগতিতে শুরু করতে। তারই অঙ্গ হিসেবে আজ সাব্রুম বরখোলাতে মনু নদীর বাঁধ পরিদর্শনে গিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, পরিদর্শনকালে দেখা গিয়েছে বাঁধের দুইপাশেই পুকুর তৈরি করেছে স্থানীয়রা। তাতে বাঁধ আরও দূর্বল হয়ে পড়ে। ফলে, এলাকাবাসীদেরই নিকট দ্রুত পুকুট ভরাট বা এসমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, এলাকাবাসীদের সাথে কথা বলে অনেক সমস্যা জানতল পারেন তিনি। অতিসত্বর প্রশাসনের তরফ থেকে মনু নদীর বাঁধ সংস্কারের কাজ শুরু হবে।

Releated Posts

রাজ্য সরকার দ্রুত বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলি পূরণের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মে: শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধে সম্পৃক্ত হয়ে প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানের দুয়ার খুলে দিতে হবে। মনে…

ByByReshmi Debnath May 14, 2026

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান…

ByByReshmi Debnath May 14, 2026

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ…

ByByReshmi Debnath May 14, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই। তাই জনগণকে…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top