News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নন্দন নগরে পাইপলাইন নির্মাণকাজ এলাকা পরিদর্শনে নির্মাণ শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল
Image

নন্দন নগরে পাইপলাইন নির্মাণকাজ এলাকা পরিদর্শনে নির্মাণ শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল

আগরতলা, ১৪ এপ্রিল: নন্দন নগর এলাকায় পাইপ লাইনের কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর আজ অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সংগঠনের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনের পর প্রতিনিধি দলের এক সদস্য জানান, ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান একটি হাই ভোল্টেজের তার উপরের দিক থেকে ঝুলে রয়েছে। তাদের অভিযোগ, ওই ঝুলন্ত তারের কারণে যে কেউ বাঁশ বা অন্য কোনো উপকরণ নিয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার তথ্য গোপন করতে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ শুরু করা হয়েছে। এ ছাড়াও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি নানা অজুহাত দেখিয়ে দেখা করতে রাজি হননি।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন শ্রমিক নেতারা। পাশাপাশি রাজ্যে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top