News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেসের ভুল নীতির কারণেই “এক দেশ, এক নির্বাচন” ভেঙে পড়ে: সাংসদ বিপ্লব
Image

কংগ্রেসের ভুল নীতির কারণেই “এক দেশ, এক নির্বাচন” ভেঙে পড়ে: সাংসদ বিপ্লব

আগরতলা, ৭ এপ্রিল : কংগ্রেসের ভুল নীতির কারণেই “এক দেশ, এক নির্বাচন” ভেঙে পড়েছিল। এতে শুধু সময় এবং অর্থের অপচয় হচ্ছে না। তাতে, শাসন ব্যবস্থাতেও বারবার বিঘ্ন ঘটছে। এক দেশ, এক নির্বাচন” নিয়ে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

প্রসঙ্গত, আজ মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটরস ও আশা কর্মী এসোসিয়েশন এবং অঙ্গনারী কর্মী ও সহায়তা এসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র ভবনে এক দেশ এক ভোট এক দিবসীয় কনভেনশন আয়োজন করা হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। এদিনের কনভেশনে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন। তাঁর কটাক্ষ, কংগ্রেস নিজেদের স্বার্থ আদায়ের জন্য আলাদা আলাদা করে নির্বাচন নীতি ব্যবহার করেছে। অনৈতিকভাবে নির্বাচনে জয়ী হয়ে বিভিন্ন রাজ্যে শাসনভার গ্রহণ করেছিল কংগ্রেস। সিপিএমও এই নীতির বাইরে নয়। এক দেশ কে ভোট হলে গোটা দেশবাসীর লাভ হবে। অতিরিক্ত অর্থের ব্যবহার হবে না। তাঁর কথায়, আলাদা আলাদা সময়ে নির্বাচন হলে
অনেক খরচ হয়ে থাকে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ধারণা দেশের জন্য একেবারেই নতুন নয়। বরং, দেশের স্বাধীনতার পর প্রথমদিকে এভাবেই নির্বাচন হতো বলে দাবি করেন তিনি। শ্রী দেব বলেন, কংগ্রেসের ভুল নীতির কারণেই বারবার আলাদা আলাদা সময়ে নির্বাচন করতে হচ্ছে। এতে শুধু সময় এবং অর্থের অপচয় হচ্ছে না। তাতে, শাসন ব্যবস্থাতেও বারবার বিঘ্ন ঘটছে। তিনি আরও বলেন, এক দেশ, এক নির্বাচন বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ভোটারদের মধ্যে উৎসাহ বাড়বে। আর্থিক সাশ্রয় হবে বিপুল পরিমাণে। সরকার পরিচালনার ধারাবাহিকতা বজায় থাকবে এবং নীতিনির্ধারণে গতি আসবে।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top