News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছিনতাইয়ের ঘটনায় মেলাঘর থানার পুলিশের সাফল্য: গ্রেপ্তার ৫ অভিযুক্ত
Image

ছিনতাইয়ের ঘটনায় মেলাঘর থানার পুলিশের সাফল্য: গ্রেপ্তার ৫ অভিযুক্ত

বিশালগড়, ১ এপ্রিল : ঈদের দিন মেলাঘর থানার অন্তর্গত পাঁচ মূর্তি এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশি তৎপরতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ঈদ উদযাপন শেষে কিছু মুসলিম মহিলা ও পুরুষ গাড়ি করে ঘুরতে বের হলে একদল ছিনতাইকারী তাদের গাড়ি আটক করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের চেষ্টা করে।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে। পুলিশের নিরলস প্রচেষ্টার ফলে সোমবার গভীর রাতে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ঘটনার সময় আরও কয়েকজন ছিনতাইকারী উপস্থিত ছিল। গ্রেপ্তারকৃতদের কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই ঘটনায় মেলাঘর থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাটির গভীরে গিয়ে তদন্ত চালিয়ে যাবেন এবং অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।

Releated Posts

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top