News Flash

Image

ঈদ ও চৈত্র সেল ঘিরে জমজমাট সোনামুড়া বাজার

সোনামুড়া, ২৯ মার্চ: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে সোনামুড়া বাজারে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। রমজানের ২৮তম দিন পেরিয়ে আসন্ন ঈদের আনন্দে মেতেছে সোনামুড়া এলাকার মানুষ। সম্ভাব্য সোমবার বা মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে, সেই উপলক্ষে বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।

ঈদকে কেন্দ্র করে নতুন পোশাকের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, শিশুদের পোশাক এবং জুতার দোকানে ভিড় চোখে পড়ার মতো। পাশাপাশি, ঈদের অন্যতম উপকরণ সেমাই, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কেনাকাটাও তুঙ্গে।

অন্যদিকে, চৈত্র সংক্রান্তিকে ঘিরে চলছে বিভিন্ন দোকানে বিশেষ ছাড় ও অফার। ব্যবসায়ীদের মতে, ঈদ এবং চৈত্র সেল মিলিয়ে এবছর তাদের বেচাকেনা বেশ ভালোই হচ্ছে। তারা আশা করছেন, শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে।

ক্রেতারা জানান, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বেশি হলেও ঈদের খুশিতে পরিবারের জন্য সেরা পোশাক ও খাবার কিনতে পিছপা হচ্ছেন না কেউই। অন্যদিকে, বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার বিক্রি বেশি হওয়ায় তারা বেশ সন্তুষ্ট।

সব মিলিয়ে ঈদ ও চৈত্র সেলের আনন্দে মুখরিত সোনামুড়া বাজার, যা শহরজুড়ে উৎসবের আমেজ এনে দিয়েছে।

Releated Posts

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top