News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা অপহরণকাণ্ডে ব্যাঙ্গালোর থেকে যুবককে গ্রেফতার করল কৈলাসহর মহিলা থানার পুলিশ
Image

নাবালিকা অপহরণকাণ্ডে ব্যাঙ্গালোর থেকে যুবককে গ্রেফতার করল কৈলাসহর মহিলা থানার পুলিশ

কৈলাসহর, ২৭ মার্চ : দীর্ঘদিন পালিয়ে থাকার পর নাবালিকা অপহরণ কাণ্ডে এক যুবককে গ্রেফতার করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নাবালিকা অপহরণকাণ্ডে এক যুবককে গ্রেফতার করল কৈলাসহর মহিলা থানার পুলিশ। এব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী জানান ২০২৪ সালের নভেম্বর মাসে ফুলবাড়ীকান্দি এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় ফটিকরায় সায়দারপার এলাকার বাসিন্দা এনামুল আলীর ছেলে রুবেল আলী। ওই নাবালিকার পরিবার গত নভেম্বর মাসে মহিলা থানায় রুবেল আলীর বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে, অভিযোগ মূলে মামলাটির নথিভূক্ত করে পুলিশ মামলাটির নম্বর হলো ৬২/২০২৪ । কিন্তু সে দীর্ঘদিন ধরে অধরা ছিল। সে বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়ে থেকেছিল।

অবশেষে গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর মহিলা থানার পুলিশ চলতি মাসের ২৪ তারিখ বেঙ্গালুরুতে যায় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার গভীর রাতে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরবেলা তাকে মহিলা থানা থেকে জেলা দায়রা আদালতে প্রেরণ করা হয় বলেও জানান ওসি রিপিতা ভট্টাচার্যী।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top