News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আধুনিকতার ছোঁয়ায় পিছিয়ে নেই মজলিশপুর, কলকাতার নিকো পার্কের আদলে নির্মিত হবে অত্যাধুনিক ইকো পার্ক
Image

আধুনিকতার ছোঁয়ায় পিছিয়ে নেই মজলিশপুর, কলকাতার নিকো পার্কের আদলে নির্মিত হবে অত্যাধুনিক ইকো পার্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ:
রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে ত্রিপুরাকে আরো আকর্ষণীয় করতে জিরানীয়ার শচীন্দ্রনগর কলোণীতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে কলকাতার নিকো পার্কের আদলে নির্মিত হবে অত্যাধুনিক ইকো পার্ক।

কেন্দ্রীয় সরকারের ‘স্বদেশ দর্শন ২.০ ‘ প্রকল্পে এই পার্ক নির্মাণের অনুমোদন পাওয়ার পর দ্রুতগতিতে কাজ শুরু করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজ কলকাতা নিকো পার্কের ম্যানেজিং ডিরেক্টর রাজীব কৌল জী, সভাপতি রাহুল মিত্র ও অরুপ গোস্বামী এবং পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকগণ ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে গোটা এলাকাটি পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই পার্ক নির্মাণে একদিকে যেমন কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে অপরদিকে জীবন যাত্রার মান উন্নত হবে, এতে উপকৃত হবে এই এলাকার জনগণেরা।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top