News Flash

  • Home
  • প্রধান খবর
  • এলাহাবাদ হাইকোর্টের রায়ে হতাশ স্বাতী, চাইলেন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ
Image

এলাহাবাদ হাইকোর্টের রায়ে হতাশ স্বাতী, চাইলেন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): এলাহাবাদ হাইকোর্টের রায়ে হতাশা ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। উক্ত রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মধ্যস্থতা চেয়েছেন তিনি। উল্লেখ্য, একটি মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, নাবালিকার স্তন চেপে ধরা এবং তার পায়জামার ফিতে ছিঁড়ে দেওয়াকে কোনওভাবেই ধর্ষণ বা ধর্ষণের প্রচেষ্টা বলা যায় না। বিষয়টি আইনের চোখে ‘গুরুতর যৌন নিপীড়ন’ হিসেবেই বিবেচিত হবে।

এই রায়ের প্রেক্ষিতে শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাতী মালিওয়াল বলেছেন, “আমার মতে, এটা সম্পূর্ণ ভুল। একটি অল্পবয়সী মেয়ের উপর এত বড় অন্যায় করা হয়েছে, আর এলাহাবাদ হাইকোর্ট বলছে, এটা ধর্ষণের চেষ্টা ছিল না। তাহলে ধর্ষণের চেষ্টা বলতে ঠিক কী বোঝায়, যদি এটাও না হয়? আমার মতে, এটা অত্যন্ত ভুল এবং খুবই দুর্ভাগ্যজনক বক্তব্য। এটি সমাজে অত্যন্ত বিপজ্জনক বার্তা পাঠায়। মাননীয় সুপ্রিম কোর্টের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

—————

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top