News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকারের বাজেট দিশাহীন: জিতেন্দ্র চৌধুরী
Image

বিজেপি সরকারের বাজেট দিশাহীন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২১ মার্চ : বিজেপি সরকারের বাজেটের পরিমাণ বিশাল হলেও, বিগত বছরগুলোর অভিজ্ঞতা দেখিয়ে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্তব্য করেছেন, জনগণের প্রাপ্তি এবং রাজ্যে সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রে এই বাজেটের কোনো সঠিক প্রতিফলন ঘটেনি, এবং এবারের বাজেটেও তা ঘটবে না।

তিনি দাবি করেছেন, এই বাজেট রাজ্যের সার্বিক উন্নয়ন, পরিকাঠামোগত সংস্কার, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এবং পশ্চাদপদ জনগণের জীবনমান উন্নত করার ক্ষেত্রে কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না।

জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, যুবকদের বেকারত্ব, ব্যবসায়ীদের আয় কমে যাওয়া, আইনশৃঙ্খলার অবনতি এবং পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি দুর্নীতির যা অবস্থা, এই বাজেট এসব সমস্যার কোনো সমাধান প্রদান করতে পারবে না।

তিনি রাজ্যের বাজেটকে ‘জনবিরোধী’, ‘অন্তঃসারশূন্য’ এবং ‘উদ্দেশ্যহীন’ হিসেবে উল্লেখ করে বলেন, যদিও বাজেটে টাকা বরাদ্দের পরিমাণ বড়, কিন্তু বিগত বছরগুলোর অভিজ্ঞতায় এর কোনো ইতিবাচক ফলপ্রসূতা দেখা যায়নি। এবারের বাজেটও তার ব্যতিক্রম নয়।

এছাড়া, জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, যারা গত সাত বছরে রাজ্যের সম্পদ লুটপাট করেছেন, তাদের জন্যই এই বাজেটে নতুন প্রকল্প সাজানো হয়েছে। রাজ্যের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে এই বাজেট কোনো ভূমিকা রাখবে না, বলেও মন্তব্য করেন তিনি।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top