News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ ৮ দফা দাবিতে রাজপথে মিছিল সারা ভারত কৃষক সভা
Image

রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ ৮ দফা দাবিতে রাজপথে মিছিল সারা ভারত কৃষক সভা

আগরতলা, ১৯ মার্চ : বিজেপি সরকারের আমলে রাজ্যের কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ ৮ দফা দাবিতে রাজপথে মিছিলে সামিল হয়েছে সারা ভারত কৃষক সভা। এদিনের মিছিলটি সার্কেস হাউজের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জলসম্পদ উন্নয়ন দপ্তরে ডেপুটেশনে মিলিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্যের প্রায় ৮০ শতাংশ সেচ মেরামতের অভাবে অচল হয়ে রয়েছে। ফলে, কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একাধিকবার জলসম্পদ উন্নয়ন দপ্তরের কাছে রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা এবং পুরোনো সেচ মেরামত করার দাবি জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

এদিন তিনি আরও বলেন, ভয়াবহ বন্যায় ত্রিপুরায় কৃষি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান, শাক সবজি সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী ত্রিপুরা সহ আরও অন্যান্য জায়গায় বন্যার কারণে জল সেচ নষ্ট হয়ে রয়েছে। তাই আজ কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট ৮ দফা দাবিতে সোচ্চার হয়েছে সারা ভারত কৃষক সভা।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top