News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রনিবাস থেকে উপজাতি ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

ছাত্রনিবাস থেকে উপজাতি ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ:
আগরতলা ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস থেকে এক উপজাতি ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। অমৃত ছাত্রের নাম রিচা দেববর্মা। সে গার্লস বোধজং বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী।

ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ অন্যান্য ছাত্রীরা এসে হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জানাই হোস্টেলের একটি রুমে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে এক ছাত্রী। তড়িঘড়ি আধিকারিকরা ছুটে গিয়ে দেখতে পান হোস্টেলের একটি রুমে ঝুলন্ত অবস্থায় রয়েছে রিচা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। আজ ওই একাদশ শ্রেণির ছাত্রী বিদ্যালয় ও গিয়েছিল বলে জানিয়েছেন অন্যান্য ছাত্রীরা। বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থাতেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে। কিন্তু কি কারনের রিচা আত্মহত্যার পথ বেছে নিল সে বিষয়ে কোন কিছুই আজ করতে পারছেন না কেউই। অন্যান্য ছাত্রীদের বক্তব্য, ছাত্রী নিবাসের অন্যান্যদের সঙ্গে কোন ধরনের ঝামেলা ছিল না। আজ স্বাভাবিকভাবেই বিদ্যালয়েও গিয়েছিল সে। কিন্তু সবার অলক্ষে কেন এ ধরনের ঘটনা ঘটালো নাকি তার পেছনে অন্য কোন কারণ রয়েছে তার তদন্ত নেমেছে পুলিশ। মৃত রিচা দেববর্মার বাড়ি মনু লংতরাইভ্যালিতে। সহপাঠীর মৃতদেহ উদ্ধারে ছাত্রী নিবাসের অন্যান্য ছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top