News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের ছন কিংবা ছাউনির ঘর
Image

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের ছন কিংবা ছাউনির ঘর

আগরতলা, ১৭ মার্চ : গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছন বা ছাউনির তৈরি ঘর এখন কালের বিবর্তনে বিলুপ্তির পথে। এক সময় যেখানে প্রতিটি গ্রামে একাধিক ছনের তৈরি ঘর চোখে পড়তো, সেখানে আধুনিকতার ছোঁয়ায় এই ধরনের ঘরের সংখ্যা এখন প্রায় শূন্য। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ছন ও ছনের তৈরি ঘরের পরিমাণ কমে গেছে, যা পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও একটি বড় ক্ষতি হিসেবে দেখা যায়।

ছন ব্যবসায়ী চাম্পা হাউর এলাকায় সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে আলাপকালে জানান, তিনি গত ৩০ বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত। তবে বর্তমানে বেশিরভাগ মানুষ এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। লাভের মুখ দেখা তো দূরের কথা, এখন ছনের দাম তোলা কষ্টকর হয়ে পড়েছে। তিনি তকছায়া এলাকা থেকে ছন সংগ্রহ করে বিক্রির জন্য বের হয়েছেন।

ছন কেটে ধানের মতো সাজিয়ে কিছুদিন শুকানোর পর তা ভার বেঁধে বাজারে নিয়ে যাওয়া হতো। এক সময় এই ধরণের ছনখোলা গ্রাম্য এলাকায় বেশ পরিচিত ছিল, কিন্তু এখন আর সেই দৃশ্য প্রায় দেখা যায় না। আধুনিক সভ্যতায় মানুষ এখন পাকা-আধাপাকা বাড়ি নির্মাণে ব্যস্ত, এবং ছাউনি হিসেবে টিনের ব্যবহার বেড়ে যাওয়ায় গ্রামে ছনের ব্যবহার ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

এই পরিবর্তন শুধু গ্রামীণ ঐতিহ্যের ক্ষতি করছে না, বরং পরিবেশের জন্যও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ, টিনের অধিক ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে এবং এতে গ্রাম্য এলাকার প্রাকৃতিক ভারসাম্যও বিপর্যস্ত হচ্ছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top