News Flash

Image

নেশা সামগ্রী সহ এক যুবক আটক

আগরতলা, ১৫ মার্চ: বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সাথে সাথে ধৃত সুমনের সাথে থাকা নম্বরবিহীন স্কুটি পুলিশ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এবিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিশেষ নজরদারি অভিযানের মধ্য দিয়ে এই সফলতা আসে। পুলিশ জানিয়েছে সুমন যখন তার নম্বর বিহীন স্কুটি নিয়ে আসছিল তখন তার স্কুটিকে আটক করে তল্লাশি চালালে স্কুটির ভেতরে রাখা দুই শতাধিক ভায়েলের মধ্যে অবৈধ নেশা সামগ্রী পাওয়া যায়। ওসি শ্রী দেবনাথ আরো জানান, ধৃত সুমনকে খোয়াই আদালতে প্রেরণ করার পর পুলিশ রিমান্ডে এনে পরবর্তী তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এদিকে যেভাবে গোটা তেলিয়ামুড়া শহর সহ সন্নিহিত এলাকায় এই সময়ের মধ্যে অবৈধ নেশার রমরমা বৃদ্ধি পেয়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে এই আটক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top