News Flash

Image

ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ মার্চ:
কৈলাসহর খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতে ৫ নং ওয়ার্ড এলাকার এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে।
রবিবার সকালবেলা কৈলাসহর খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতে ৫ নং ওয়ার্ড এলাকার এক ব্যক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। বর্তমানে ঐ ব্যক্তির মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মৃত ব্যক্তির নাম নির্মল পাল(৪০)। তিনি আখের রস প্রতিদিন কৈলাসহর সেন্ট্রাল রোড এলাকায় বিক্রি করতেন। নির্মল পালের স্ত্রী এবং দুই ছেলে রয়েছে। কি কারনে ফাঁসি দিয়ে আত্মহত্যা করল নির্মল পাল তা জানা যায়নি।

ফাঁসি দেওয়ার পর এলাকাবাসীরা দেখতে পেয়ে তাকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই নির্মল পালের মৃত্যু হয়। এখন নির্মল পালের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত করার পর তার মৃতদেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে। নির্মল পালের মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top