News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্টদের সত্ত্বায় নেই কোনো আশা, বিজেপির নেতৃত্বে স্বর্ণযুগ, ত্রিপুরার উন্নয়নে বড় দাবি বিপ্লব কুমার দেবের
Image

কমিউনিস্টদের সত্ত্বায় নেই কোনো আশা, বিজেপির নেতৃত্বে স্বর্ণযুগ, ত্রিপুরার উন্নয়নে বড় দাবি বিপ্লব কুমার দেবের

আগরতলা, ৯ মার্চ : বিজেপি সরকারের শাসনে ত্রিপুরায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, দাবি করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ এক জনসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কমিউনিস্ট শাসনকালে ত্রিপুরার উন্নয়ন সম্ভব হয়নি, তবে বিজেপি এবং মোদীর নেতৃত্বে ত্রিপুরা একটি স্বর্ণযুগ পেয়েছে।

তিনি আরও বলেন, পূর্বতন সরকার ৪৮,০০০ ঘর দিলেও, বর্তমান সরকার প্রায় ৪,৭০,০০০ ঘর প্রদান করেছে। এছাড়াও, ২২ হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে রাজ্যের জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নত হয়েছে, যা পূর্বে ছিল একমাত্র একটি কষ্টকর সড়ক পথ।

বিপ্লব দেব জানান, এখন কৃষকদের আয় ৬ হাজার টাকা থেকে বেড়ে ১৩ হাজার টাকা পার ক্যাপিটা হয়েছে। এছাড়াও, ত্রিপুরায় রেল যোগাযোগের উন্নতি এবং রাজ্যজুড়ে বাড়িঘর ও রাস্তাঘাটের উন্নয়ন উল্লেখযোগ্য।

মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে রাজ্যের উন্নয়নে ২৭ হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে, যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রাখছে, বলেন তিনি। তাঁর দাবি, আগের সরকার স্রেফ জনগণকে নিরাশ করেছে, এবং বর্তমান সরকার ত্রিপুরার উন্নতির প্রকৃত উদাহরণ।

রাজ্যের জনজাতিদের শোষণ করেছে কমিউনিস্ট পার্টি, বিজেপি সরকারের সাথে যুক্ত হওয়ার পর কমেছে প্রতিবাদ, এমনটাই মন্তব্য করেন সাংসদ।

তিনি দাবি করেছেন, বিজেপি সরকারের সাথে জোট বাঁধার পর পর জনজাতি উগ্রবাদীরা আত্মসমর্পণ করেছে এবং তাদের অধিকার আদায়ে প্রতিবাদ কমেছে। বিজেপি সরকারের আওতায় জনজাতি জনগণ বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করেছে। তিনি উল্লেখ করেন, আগে যারা উগ্রবাদী কর্মকাণ্ডে যুক্ত ছিল, তারা এখন শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার পেয়েছে।

এছাড়া, বিপ্লব দেব রাজ্য সরকারের জনজাতি উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে জানান যে, বিজেপি সরকার তাদের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করছে।

Releated Posts

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে বিপ্লব

আগরতলা, ১৭ আগস্ট: পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয়…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ত্রিপুরায় স্টার্টআপে বড় উদ্যোগ, চালু টি-রাইজ পোর্টালইতিমধ্যেই ২ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ব্যবসাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার…

ByByReshmi Debnath Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top