News Flash

Image

বিশ্রামগঞ্জ বাজারে বিজেপির প্রচার ও মিছিল

আগরতলা, ৬ মার্চ: আগামী ৯ মার্চের জনসভাকে সফল করার লক্ষ্যে রাজ্যের ৬০টি মন্ডলে চলছে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে আজ দুপুরে চড়িলাম বিজেপি মন্ডলের উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে বিজেপির বিশাল মিছিল বের হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের এক কার্যকতা বলেন, আগামী ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে বিশাল জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। ওই জনসমাবেশকে সাফল্যমন্ডিত করতে আজ দুপুরে চড়িলাম বিজেপি মন্ডলের উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে বিশাল মিছিল বের হয়েছে। এদিনের মিছিলটি বিশ্রামগঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি তাপস দাস বিজেপি নেতা অমল দেবনাথ, প্রদেশ যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সঞ্জিত রিয়াং সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। মূলত ৯ই মার্চ সেই মিছিলকে সার্থক ও সফল করার লক্ষ্যে মিছিল থেকে আওয়াজ তোলেন কর্মীরা‌।

Releated Posts

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে ৩ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ, ডিসেম্বরেই নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনা

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। বিশ্বস্ত সূত্রের দাবি, আগামী…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিজেপি -মথার দ্বন্দ্ব আরও বাড়বে, ত্রিপুরায় ঘুরে দাঁড়াবে বাম: এম এ বেবি

আগরতলা, ২৫ আগস্ট: বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথার মধ্যে থাকা মতবিরোধ আগামী দিনে আরও প্রকট হয়ে উঠবে বলে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

বিজেপি- মথার মতপার্থক্য স্বাভাবিক, শীঘ্রই ঐকমত্য হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথা (টিএমপি) মধ্যে আসন সমঝোতা…

ByByTaniya Chakraborty Aug 25, 2026
Scroll to Top