News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৮ কোটি টাকা বকেয়া রেগার, দিশা বৈঠকে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য
Image

৮ কোটি টাকা বকেয়া রেগার, দিশা বৈঠকে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য

খোয়াই, ৫ মার্চ : ৮ কোটি টাকার রেগা বকেয়া। খোয়াই জেলা শাসকের কার্য্যালয়ে আজ অনুষ্ঠিত দিশা বৈঠকে সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমডিসি কমল কলই সহ অন্যান্যরা। তবে এই দিশা বৈঠকে কার্যত রাগান্বিত দেখালো ২৪-রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মাকে। প্রশ্ন তুললেন রেগার বকেয়া মজুরি নিয়ে।

“রেগার বকেয়া টাকা কবে পাবে শ্রমিকরা? সরাসরি প্রশ্ন ছুঁড়লেন জেলা শাসক ও সাংসদের সামনেই। শুধু তাই নয়, বকেয়া রেগার টাকা না পেলে রাস্তা অবরোধ থেকে শুরু করে যেকোনো ধরনের আন্দোলনে নামার কথাও বললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। যদিও জেলাশাসক রজত পন্ত আশ্বাস দেন যে এই মাসের মধ্যেই বকেয়া রেগার টাকা প্রদান করা হবে। তিনি আরও বলেন ২০০৭ সাল থেকে সরকার রেগার পেমেন্ট করে আসছে। কোথাও কোন বকেয়া নেই। তাই এক্ষেত্রেও অন্যথা হবেনা। মার্চ মাসের মধ্যেই বকেয়া রেগার টাকা প্রদান করা সম্ভব হতে পারে বলে সাংসদ কৃতী সিং দেববর্মাকেও আশ্বাস দেন খোয়াই জেলা শাসক।

যদিও সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎ পর্বে সাংসদ কৃতী সিং দেববর্মা অথবা বিধায়ক রঞ্জিত দেববর্মা রেগার বকেয়া টাকা সংক্রান্ত বিষয় নিয়ে একটি লাইনও খরচ করেননি। কৃতী সিং দেববর্মা বলেন, যেহেতু সামনেই বর্ষা আসছে তাই বন্যা নিয়ন্ত্রন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় নিয়ে মুলত দিশা বৈঠকে আলোচনা হয়েছে। তিনি আশা ব্যক্ত করতে গিয়ে বলেন আগামী ৬ মাসেই স্বাস্থ্য বিষয়ে অনেক উন্নতি সাধন হবে। সমস্ত বিধায়করা রয়েছেন তার সাথে। যদিও উনার ডানে ও বামে তখন তিপ্রা মথার একজন বিধায়ক এবং একজন এমডিসি ছিলেন। যদিও তিনি একজন বিজেপি সাংসদ।

এদিকে দিশা বৈঠক শেষে বিজেপি সাংসদ কৃতী সিং দেববর্মা খোয়াই রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে অবস্থিত মহারাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুর এবং মহারাণী কাঞ্চন প্রভা দেবী’র মর্মর মুর্তির সামনে সময় কাটান। সঙ্গে ছিলেন তিপ্রা মথা পার্টির নেতৃত্বরা।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top