News Flash

Image

নাগাল্যান্ড বিধানসভার ষষ্ঠ অধিবেশনে পাস ছয়টি গুরুত্বপূর্ণ বিল

কোহিমা, ৫ মাৰ্চ (হি.স.) : চতুর্দশ নাগাল্যান্ড বিধানসভার ষষ্ঠ অধিবেশনে রাজ্যের বিভিন্ন শাসন, কর এবং পৌর সংস্কার সহ ছয়টি গুরুত্বপূর্ণ বিলের ওপর দিনভর আলোচনা শেষে সেগুলি পাস হয়ে গেছে।

অধিবেশনে স্থানীয় প্রশাসনে রাজনৈতিক স্থিতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নগর স্থানীয় সংস্থাগুলিতে দলত্যাগ সংক্ৰান্ত অযোগ্যতা বিল, ২০২৪ পাস হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিল দ্য গ্লোবাল ওপেন ইউনিভার্সিটি নাগাল্যান্ড (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০২৪-এ উচ্চশিক্ষার নিয়মকানুনকে সুবিন্যস্ত করতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

এছাড়া জাতীয় জিএসটি নীতিমালার সাথে সংগতি রেখে আপডেট প্রতিফলিত করে নাগাল্যান্ড পণ্য ও পরিষেবা কর (নবম সংশোধনী) বিল, ২০২৪-ও পাস হয়েছে আজকের অধিবেশনে। তাছাড়া, নগর শাসন এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য নাগাল্যান্ড পৌরসভা (সংশোধন) বিল, ২০২৪ এবং নাগাল্যান্ড সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০২৪ পাস হয়েছে।

অধিকন্তু, রাজ্যে চুক্তিভিত্তিক এবং নৈমিত্তিক কর্মসংস্থান সম্পর্কিত উদ্বেগ সমাধানের লক্ষ্যে নাগাল্যান্ড ওয়ার্ক-চার্জড এবং ক্যাজুয়াল কর্মচারী নিয়ন্ত্রণ (প্রথম সংশোধন) বিল, ২০২৪ পাস হয়ে গেছে।

বিলগুলির ওপর অধিবেশনে বিস্তর আলোচনা হয়েছে। আইন প্রণেতারা প্রশাসনিক দক্ষতা এবং জনসেবা প্রদানের উন্নতিতে এই বিলগুলির গুরুত্ব বিবেচনা করে পাস করেছেন। সরকার পক্ষের দাবি, সংশোধনী বিলগুলি পাস হওয়ায় নাগাল্যান্ডে আইন প্রণয়ন কাঠামো শক্তিশালী করার দিকে একটি প্রগতিশীল পদক্ষেপ।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top