News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয় পুলিশে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে পদক্ষেপ নিচ্ছে সরকার, বিধানসভায় উপ-মুখ্যমন্ত্রী প্রেসটোন
Image

মেঘালয় পুলিশে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে পদক্ষেপ নিচ্ছে সরকার, বিধানসভায় উপ-মুখ্যমন্ত্রী প্রেসটোন

শিলং, ৫ মাৰ্চ (হি.স.) : মেঘালয়ে পুলিশ বিভাগে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে, আজ বিধানসভায় বলেছেন গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত উপ-মুখ্যমন্ত্রী প্রেসটোন টিংসন।

আজ বুধবার মেঘালয় বিধানসভার বাজেট অধিবেশনের আইন প্রয়োগকারী সংস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানো সংক্রান্ত বিষয়ের ওপর আলোকপাত করা হলে সরকারের পদক্ষেপ সম্পর্কে তথ্য দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী প্রেসটোন টিনসং।

বিধায়ক মিজানুর কাজির এক প্রশ্নের জবাবে উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টোন বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়ার পর রাজাবালা থানায় একজন মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দুই মহিলা পুলিশ কনস্টেবল (নিরস্ত্র, আন-আৰ্মড) থানায় মামলা পরিচালনা করেন। তাঁদের নিকটবর্তী থানাগুলি সহায়তা করে। আইন প্রয়োগকারী সংস্থায় নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই উদ্যোগ মেঘালয়ে আরও অন্তর্ভুক্তিমূলক পুলিশিং পরিবেশ তৈরির বৃহত্তর প্রচেষ্টার এক অংশ।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে রাজ্যের ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।

Releated Posts

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top