News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণাচলে ভূমিধস, আনিনি-রোয়িং ৩১৩ নম্বর জাতীয় সড়কে ৬ মাৰ্চ পৰ্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা
Image

অরুণাচলে ভূমিধস, আনিনি-রোয়িং ৩১৩ নম্বর জাতীয় সড়কে ৬ মাৰ্চ পৰ্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা

ইটানগর, ৫ মাৰ্চ (হি.স.) : অরুণাচল প্রদেশের দিবাংভ্যালি জেলার অন্তর্গত আনিনি-রোয়িং এলাকার ৩১৩ নম্বর জাতীয় সড়কে ধস পড়ায় ওই রুটে আগামী ৬ মাৰ্চ পৰ্যন্ত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার দিবাং উপত্যকার ডেপুটি কমিশনার (ডিসি) পাগলি সোরা (এপিসিএস) জানান, গতকাল মঙ্গলবার বিকালের দিকে ৩১৩ নম্বর জাতীয় সড়কের এটালিন থেকে পাঁচ কিলো পর্যন্ত বড়সড় ধস নেমেছে। পাহাড় থেকে বিশাল বিশাল পাথর নেমে এসে জাতীয় সড়কে পড়ছে। কিছু জায়গায় নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তা। ফলে আনিনি এবং রোয়িঙের মধ্যে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তাই সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে ঝুঁকিপূৰ্ণ ওই রুটে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

ডিসি সোরা জানান, ধস সারাইয়ের কাজ দ্রুতগতিতে চলছে। কিন্তু খারাপ আবহাওয়ার দরুন সারাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। সব ধস পরিষ্কার করতে কমপক্ষে আরও দুদিন সময় লাগতে পারে, বলেন ডিসি পাগলি সোরা।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top