News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরী থেকে ফেরার পথে গভীর রাতে দুর্ঘটনার কবলে পাণ্ডবেশ্বরমুখী পর্যটক বাস
Image

পুরী থেকে ফেরার পথে গভীর রাতে দুর্ঘটনার কবলে পাণ্ডবেশ্বরমুখী পর্যটক বাস

পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ (হি.স.): পুরী থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বাস। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায়। ঘটনায় একাধিকজন আহত এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকলকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ফিরছিল পর্যটক বোঝাই বাস। আচমকাই একটি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে সেটি। রাত হওয়ায় স্বাভাবিকভাবেই দুর্ঘটনার সময় বেশির ভাগ পর্যটক ঘুমিয়েছিলেন। প্রবল ঝাঁকুনিতে তাঁরা সম্বিৎ ফিরে পান কিন্তু ততক্ষণে বেশিরভাগই গুরুতর আহত হয়েছেন। কমপক্ষে ৭৬ জন ওই বাসে ছিলেন বলে জানা গেছে।

গত ২৭ ফেব্রুয়ারি পুরী উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। বুধবার ফেরার কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। সূত্রের খবর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ বাস থেকে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।

আহতদের মকরামপুর গ্রামীণ হাসপাতাল এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে ৯ জনের অবস্থা আরও খারাপ হওয়ার তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বাসটিতে থাকা অধিকাংশ পর্যটকদের বাড়ি বর্ধমানের পাণ্ডবেশ্বর থানা এলাকায়। এই দুর্ঘটনায় কারও মৃত্যু না হলেও সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন। দুর্ঘটনার সেই মুহূর্ত এখনও ভুলতে পারছেন না আহত যাত্রীরা। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তা বুঝতে পারছেন না কেউ। পুলিশের অনুমান, হয় চালক ঘুমিয়ে পড়েছিলেন, নাহলে কোনও ব্রেকের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top