News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বারংবার ভুল করার নামই কমিউনিস্ট: মন্ত্রী রতন লাল নাথ
Image

বারংবার ভুল করার নামই কমিউনিস্ট: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ মার্চ: বারংবার ভুল করার নামই কমিউনিস্ট। বিগত দিনে কমিউনিস্টের কর্মীরা আদালতের উপর আক্রমণেও দ্বিধাবোধ করেন নি। কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির এত বড়ে সাহস হয়নি। তাই তাঁদের নিয়ে কথা না বলায় ভালো। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই সিপিআইএমকে একহাত নিলেন মন্ত্রী রতন লাল নাথ।

এদিন শ্রী নাথ বলেন, বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে মুষ্টিমেয় জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরী হচ্ছে। আগামী ৯ মার্চের জনসভায় তাঁদের বিভ্রান্ত শেষ হয়ে যাবে। কারণ, বিজেপি সরকার মানব দরদী সরকার। ভারতীয় জনতা পার্টির নিয়ম হল সবকা সাথ সবকা বিকাশ। এককথায় সবাইকে একত্রে নিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া। কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিজেপি সরকারের সিদ্ধান্তে কৃষকরা উপকৃত হয়েছে। তাছাড়া, সবকা সাথ সবকা বিকাশ করার লক্ষ্যে দিন দিন বাজেট বৃদ্ধি করা হচ্ছে।

এদিন তিনি সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তাঁর কটাক্ষ, বাম আমলে দলের কর্মীরা বনধের সর্মথনে বিলোনিয়া আদালতের উপর আক্রমণ করেও দ্বিধা বোধ করেন নি। আজ পর্যন্ত ওই ঘটনায় অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হয়নি। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের আদেশে তাদের আদালতে আত্মসমর্পণ করতে হয়েছে। আজ সেই সিপিএম রাজ্যর আইনের শাসন নেই বলে অভিযোগ করে। কিন্তু ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত এত বড়ো সাহস হয় নি। তাই তাঁদের নিয়ে কথা না বলায় ভালো, বলেন তিনি।

Releated Posts

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে বিপ্লব

আগরতলা, ১৭ আগস্ট: পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয়…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ত্রিপুরায় স্টার্টআপে বড় উদ্যোগ, চালু টি-রাইজ পোর্টালইতিমধ্যেই ২ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ব্যবসাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার…

ByByReshmi Debnath Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top