News Flash

Image

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বসত ঘর

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ মার্চ:
বাড়ির সবাই গিয়েছিলেন কীর্তনে,আর সেই সময় বিধ্বংসী আগুন গ্রাস করে নেয় তাদের বসতঘর। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে। ঘটনা সাব্রুম মহকুমার বটতলা ৬২ কার্ড এলাকার সূত্রধর পাড়ায়।

সাব্রুম মহকুমার বটতলা ৬২ কার্ড এলাকার সূত্রধর পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হলো এক গৃহস্থের বসতবাড়ি। এই মর্মান্তিক ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর, বটতলা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত সূত্রধর ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তাঁরা সবাই গৌড় নিতাই কীর্তন উপভোগ করতে থাইবোং এলাকায় যান। বাড়ির দরজা বন্ধ থাকায় কেউ আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। প্রাথমিক অনুমান অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে।

এই অগ্নিকাণ্ডে সুব্রত সূত্রধরের সারা জীবনের সঞ্চিত সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির সমস্ত আসবাবপত্র, মূল্যবান রাবার সামগ্রীও পুড়ে গেছে। সুব্রত অটোতে ফেরি করে ওষুধ বিক্রি করতেন, সেই সমস্ত ওষুধও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে এক রকম রুজি-রোজগারের পথ হারিয়েছেন তিনি।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top