News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধু পোকার আক্রমণে আতঙ্ক, আহত একাধিক ব্যক্তি ও স্কুল পড়ুয়া ছাত্র
Image

মধু পোকার আক্রমণে আতঙ্ক, আহত একাধিক ব্যক্তি ও স্কুল পড়ুয়া ছাত্র

আগরতলা, ২ মার্চ : কাঠালিয়া ব্লকের নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড, জামিনী টিলায় মধু পোকার আক্রমণে একাধিক ব্যক্তি ও স্কুল পড়ুয়া ছাত্র আহত হয়েছে। রবিবার সকাল বেলায় ঘটে এ ঘটনা, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই অঞ্চলের পাড়ায় এবং পথচারীদের মধ্যে মধু পোকাদের আক্রমণে আতঙ্ক দেখা যায়। বিশেষ করে দুটি বাসা থেকে শত শত মধু পোকার ঝাঁক বেরিয়ে এসে আশপাশের বাড়িঘর এবং রাস্তা পার হওয়া যানবাহন চালকদের উপর আক্রমণ করে। এই আক্রমণে আহত হন চন্দন মজুমদার, সঞ্জীত দে, রাজদীপ দেব ও পিন্টু ঘোষ। তাদের মধ্যে পিন্টু ঘোষ এবং রাজদীপ দেবকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা আরো জানান, মধু পোকার আক্রমণ কয়েকদিন ধরেই চলছে এবং পরিস্থিতি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। সীমান্তের ওপারে কাঁটাতারের কাছাকাছি একটি বড় গাছের মধ্যে মধুর বাসা তৈরি হয়েছে, যা থেকে পোকাগুলি আক্রমণ শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, যদি বনদপ্তর দ্রুত এই মধুর বাসাটি ভাঙতে না পারে, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এমন পরিস্থিতিতে এলাকাবাসী বনদপ্তরের কাছে একটাই দাবি জানিয়েছে—এখনই যেন মধুর বাসাটি ভাঙা হয়, যাতে তাদের বাড়িঘর এবং জীবিকা রক্ষা পায়।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top