News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে ধর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Image

কুমারঘাটে ধর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কুমারঘাট, ২ মার্চ: কুমারঘাটের ধর মার্কেটে গতকাল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়দের থেকে জানা যায়, ব্যবসায়ী নীলমণি দেবের ফার্নিচারের গোডাউনে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন এলাকাবাসী।

এ সময় আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। আগুনের তীব্রতায় গোডাউনের বেশ কিছু মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। তবে কুমারঘাট এবং কাঞ্চনবাড়ি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা ধারণা করছেন, যদি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনতেন, তবে ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি হতে পারতো।

Releated Posts

কের পূজায় শুভেচ্ছা জানিয়ে ঐতিহ্য রক্ষার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ৪ আগস্ট: কের পূজা উপলক্ষে রাজ্যবাসী, বিশেষ করে তিপ্রাসা সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিম…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top