News Flash

  • Home
  • দেশ
  • নয়া সেবি প্রধানের দায়িত্ব নিলেন তুহিন, নিয়োগ ৩ বছরের জন্য
Image

নয়া সেবি প্রধানের দায়িত্ব নিলেন তুহিন, নিয়োগ ৩ বছরের জন্য

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তুহিন কান্ত পাণ্ডে। ৩ বছরের জন্য তাঁকে নিয়োগ করেছে কেন্দ্র সরকার। শনিবার মুম্বইয়ে সেবি-র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার বুঝে নিয়েছেন ১৯৮৭ ব্যাচের এই আইএএস অফিসার। তিনি এর আগে অর্থ সচিব এবং রাজস্ব বিভাগের সচিব পদের দায়িত্ব সামলাচ্ছিলেন।

তুহিন পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং ব্রিটেন থেকে এমবিএ করেছেন। তিনি ওড়িশা সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারেও গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকা পালন করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের অর্থ সচিব হন তুহিন। সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচের মেয়াদ শেষ হয়েছে ১ মার্চ। তিনি ২০২২ সালের ২ মার্চ প্রথম মহিলা হিসেবে সেবির শীর্ষ পদে আসীন হয়েছিলেন।

সেবির প্রধান পদের দায়িত্ব নেওয়ার পর তুহিন কান্ত পাণ্ডে বলেছেন, “সেবি অত্যন্ত শক্তিশালী বাজার প্রতিষ্ঠান। এটি বছরের পর বছর ধরে ধারাবাহিক নেতৃত্ব দিয়ে তৈরি করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। আমরা ভারতের জনগণের আস্থা রাখি। আমরা ভারতের সংসদের আস্থা রাখি। আমরা সরকারের আস্থা রাখি, আমরা বিনিয়োগকারীদের আস্থা রাখি, আমরা শিল্পের আস্থা রাখি। বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই সামনের দিকে তাকিয়ে থাকব। আমাদের চারটি উদ্দেশ্য আছে, আমরা বিশ্বাসের জন্য কাজ করি, আমরা স্বচ্ছতার জন্য কাজ করি, আমরা টিমওয়ার্কের জন্য কাজ করি এবং আমরা প্রযুক্তির জন্য কাজ করি। আমরা বিশ্বের অন্যতম সেরা বাজার প্রতিষ্ঠান তৈরি করতে থাকব।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top