News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচার বাণিজ্য রুখতে গিয়ে গুরুতর আহত বিএসএফ জওয়ান, মৃত্যু পাচারকারীর
Image

পাচার বাণিজ্য রুখতে গিয়ে গুরুতর আহত বিএসএফ জওয়ান, মৃত্যু পাচারকারীর

আগরতলা, ১ মার্চ: পাচার বাণিজ্য রুখতে গুরুতর আহত হয়েছেন এক জওয়ান। পাশাপাশি বিএসএফের গুলিতে নিহত হয়েছে এক পাচারকারী। গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ সিপাহিজলা জেলার বিওপি পুটিয়ার ১৪৬ নম্বর গেইটে ওই ঘটনাটি ঘটে। চিনির পাচার বাণিজ্য রুখতেই এই ঘটনা বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সিপাহীজেলা জেলার বিওপি পুটিয়া এলাকায় বিপি রেফারেন্স ২০৫০/৭-এস-এর কাছে ২০ থেকে ২৫ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং ভারতীয় দুর্বৃত্তদের সাথে পাচারে লিপ্ত হয় বলে অভিযোগ। তখনই টহলরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের উপর আক্রমণ করে। তখনই গুরুতর আহত হয়েছিলেন এক বিএসএফ জওয়ান।

পরবর্তীতে, আবারও দলটির উপর আক্রমণ করা হয় এবং দুর্বৃত্তরা বিএসএফ জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিজের জীবন রক্ষার্থে, বিএসএফ জওয়ান আত্মরক্ষার জন্য গুলি চালায়। ফলস্বরূপ, বাংলাদেশি এক নাগরিক আহত হন। পরে তার মৃত্যু হয়। মৃত পাচারকারীর নাম মোহাম্মদ আলামিন। তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছে এবং আহত বি এস এফ জওয়ান চিকিৎসাধীন রয়েছে।

Releated Posts

ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট: বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনের আগে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে আজ আগরতলার দশরথ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে ৩ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ, ডিসেম্বরেই নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনা

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। বিশ্বস্ত সূত্রের দাবি, আগামী…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top