News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু যুবকের
Image

রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু যুবকের

আগরতলা, ২৬ ফেব্রুয়ারী: ফের রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আজ সকালে মুঙ্গিয়াকামী রেল স্টেশন চত্বরে ওই ব্যাক্তির দেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা রেলস্টেশন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিআরপি। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে গিয়েছে, আজ সকালে তেলিয়ামুড়া রেল লাইনে রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সাথে সাথে তারা খবর দিয়েছেন জিআরপিকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

আরও জানা গিয়েছে, মৃত ব্যক্তি আমবাসার বাসিন্দা বিপ্লব কুমার রায়। ঘরের অশান্তি এবং কলহের জেরেই সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে। গোটা ঘটনা পুলিশী তদন্ত চলছে

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top