News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৬টি বিভাগে ৩১৫ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মন্ত্রী সুশান্ত
Image

৬টি বিভাগে ৩১৫ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: ছয়টি বিভাগে বিভিন্ন পদে লিখিত পরীক্ষার মাধ্যমে ৩১৫ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই ১৪০টি অডিটর পদ অর্থ দপ্তর পরীক্ষার মাধ্যমে নিয়োগ করবে। এজন্য দপ্তরের অধীনে একটি বোর্ড গঠন করা হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে বন দপ্তরের অধীনে ১০৪টি ফরেস্টার (গ্রুপ-সি) পদে নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দপ্তরও পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। তাছাড়াও মন্ত্রিসভার বৈঠকে সমবায় দপ্তরে ৩০টি বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলির মধ্যে রয়েছে অডিটর (সমবায়), ইনভেস্টিগেটর (সমবায়), স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর ইত্যাদি।

সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ৩৪টি আইসিডিএস সুপারভাইজার (গ্রুপ-সি) পদে নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিপিএসসি’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পর্যটন দপ্তরে পদোন্নতির ভিত্তিতে ২ জন আপার ডিভিশন ক্লার্ক এবং ৩টি গ্রুপ-ডি পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য দপ্তরের অধীনে ২টি বায়ো মেডিকেল ইঞ্জিনীয়ার (গ্রুপ-এ) পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিপিএসসি’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে পর্যটন মন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top