News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুল এডুকেশনের মাল্টিটাস্কিং স্টাফদের পোস্টিং দেওয়া হলো, জয়েনিং ২৫ শে
Image

স্কুল এডুকেশনের মাল্টিটাস্কিং স্টাফদের পোস্টিং দেওয়া হলো, জয়েনিং ২৫ শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মাল্টিটাস্কিং স্টাফ (গ্রুপ-ডি) পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পোস্টিং দেওয়া হয়েছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা (জেআরবিটি)-র মাধ্যমে নির্বাচিত এবং নিয়োগের অফারপ্রাপ্তদের মধ্যে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ যথাযথ ভাবে পূরণ করা অফার ডকুমেন্ট জমা দিয়েছেন, সেই প্রার্থীদের আজ আনুষ্ঠানিকভাবে পোস্টিং অর্ডার প্রদান করা হয়েছে।

বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরেট ও সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টরেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের নিযুক্তি সংক্রান্ত আদেশ সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

এ প্রসঙ্গে উল্লেখ্য, এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরেটের অধীনে ১২২ জন এবং সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টরেটের অধীনে ৪৫০ জন প্রার্থীকে আজ পোস্টিং দেওয়া হয়েছে। এই নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের আগামী ২৫ ফেব্রুয়ারি স্ব-স্ব জেলার জেলা শিক্ষা আধিকারিকের (ডি ই ও) কার্যালয়ে উপস্থিত হয়ে ও জয়েনিং রিপোর্ট জমা দিয়ে তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে।

এই নিয়োগ প্রক্রিয়া শিক্ষা আধিকারিকদের কার্যালয় এবং বিদ্যালয়গুলির পরিচালন কাঠামোকে আরও মজবুত করবে। এর ফলে শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক কাজকর্ম আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

————

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top