News Flash

Image

জগতপুর রামঠাকুর মন্দিরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
ইন্দ্রনগর জগতপুর কালীবাড়ির সামনে অবস্থিত রামঠাকুর মন্দিরে দুঃসাহসের চুরি কান্ড সংঘটিত হয় শনিবার রাতের কোন এক সময়ে। তালা ভেঙ্গে সোনার বেশ কয়েকটি তুলসী পাতা এবং প্রণামী বাক্সের নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিন মন্দিরের পূজার আয়োজন করেন স্থানীয় ভানুমতি আচার্যী নামে এক মহিলা। রবিবার সকাল প্রায় ছয়টা নাগাদ প্রতিদিনকার মতো তিনি মন্দিরের দরজা খুলতে আসেন। এসে দেখেন মন্দিরের গেইটে ঠিকঠাক তালা থাকলেও মন্দিরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখতে পান সবকিছু লন্ডভন্ড করে ফেলে রাখা। সঙ্গে সঙ্গে আশপাশের প্রত্যেককে খবর দিলে তারা এসে দেখতে পান ঠাকুরের আসনের নিচে থাকা ৮ থেকে ১০টি সোনার তুলসী পাতা গায়েব। পাশাপাশি প্রণামী বাক্সের টাকাও নিয়ে গেছে চোর। মন্দির কমিটির সদস্যরা খবর দেয় পুলিশে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। মন্দিরের পাশেই একটি বাড়ির সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়েছে। মুখ বাঁধা অবস্থায় এক চোরকে চুরি কান্ড সংঘটিত করতে দেখা গেছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top