News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে ১৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক
Image

গোপন অভিযানে ১৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেলো শ্রীনগর থানার পুলিশ। শনিবার গভীর রাতে শ্রীনগর থানার পুলিশ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জারুলবাছাই এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালায়। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এসডিপিও শংকর চন্দ্র দাস এবং শ্রীনগর থানার ওসি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা।

পুলিশ এদিন জারুলবাছাই এলাকায় অভিযান চালিয়ে ৮ প্যাকেটে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করে। তার পাশাপাশি গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শনিবার রাতেই ধৃত গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মার বিরুদ্ধে শ্রীনগর থানার পুলিশ এনডিপিএস মামলা নথিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। রবিবার ধৃত গাঁজা ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top