News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার প্রান্তিক এলাকার মহিলাদের সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে : ড. অর্চনা মজুমদার
Image

ত্রিপুরার প্রান্তিক এলাকার মহিলাদের সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে : ড. অর্চনা মজুমদার

আগরতলা, ২০ ফেব্রুয়ারি : মহিলাদের তাদের অধিকারের বিষয়ে সচেতন করতে জাতীয় মহিলা কমিশন কাজ করছে। ত্রিপুরা মহিলা কমিশনও নারীদের অধিকার রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ত্রিপুরার প্রান্তিক এলাকার মহিলাদের সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে। আজ সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ড. অর্চনা মজুমদার। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা উপস্থিত ছিলেন।

জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডা. অর্চনা মজুমদার জানান, রাজ্য সফরের আজ দ্বিতীয় দিনে তিনি আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগ, গাইনোকলজি বিভাগ প্রভৃতি পরিদর্শন করেন। তিনি জানান, বর্তমানে স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। মেডিক্যাল কলেজের নতুন পরিকাঠামো তৈরীর কাজ চলছে। পরিকাঠামো তৈরী হলে চিকিৎসা পরিষেবার আরও উন্নতি হবে। তিনি জানান, ত্রিপুরায় বাল্যবিবাহ, প্রসূতি মা ও শিশু মৃত্যু প্রভৃতি বিষয়েও খোঁজ খবর নিয়েছেন। রাজ্যে প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার জাতীয় গড়ের তুলনায় অনেকটাই ভাল। আগরতলায় অবস্থিত ওয়ানস্টপ সেন্টারও তিনি পরিদর্শন করেন। তিনি জানান, ওয়ানস্টপ সেন্টারের পরিকাঠামো এবং ব্যবস্থা সন্তোষজনক। মহিলাদের উপর বিভিন্ন ধরণের অত্যাচারও তুলনামূলকভাবে অনেক কমেছে। প্রসঙ্গক্রমে তিনি জানান, পস আইনের বিষয়ে সচেতনতা আরও বাড়াতে হবে। মহিলাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে। মহিলা কমিশনের কাজ নারীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচির সঙ্গে মানুষকে আরও বেশি করে যুক্ত করা ও নারীদের তাদের অধিকারের বিষয়ে সচেতন করা। তিনি বলেন, মহিলাদের উন্নতি না হলে রাজ্য ও দেশের উন্নতি হবে না। আগামীকালও তিনি রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top