News Flash

  • Home
  • দিনের খবর
  • ডিমা হাসাওয়ের উমরাংসোর প্লাবিত কয়লা খাদান থেকে উদ্ধার পঞ্চম শ্রমিকের মৃতদেহ
Image

ডিমা হাসাওয়ের উমরাংসোর প্লাবিত কয়লা খাদান থেকে উদ্ধার পঞ্চম শ্রমিকের মৃতদেহ

গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত উমরাংসোর তিন কিলো এলাকার কালামাটিতে প্লাবিত ‘১৯ নম্বর আসাম কয়লা কোয়ারি’ (কয়লা খাদান) থেকে পঞ্চম শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর অনুসন্ধান ও উদ্ধারকারী দল, জানিয়েছেন রাজ্যের খনি ও খনিজ মন্ত্রী কৌশিক রাই।

মন্ত্রী কৌশিক রাই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজ উদ্ধারকারী দলগুলি আরও একটি দেহ উদ্ধার করেছে। তাঁকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, এ নিয়ে মোট উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। আরও চারজন খাদানে আবদ্ধ রয়েছেন। এর আগে গত ৮ জানুয়ারি এক এবং ১১ জানুয়ারি তিনটি মৃতদেহ উদ্ধার করেছিল উদ্ধারকারী দল।

প্ৰসঙ্গত, গত ৬ জানুয়ারি সকাল প্রায় ৯.০০টা নাগাদ ডিমা হাসাও জেলার অন্তৰ্গত অসম-মেঘালয় আন্তঃরাজ্য সীমান্তবর্তী উমরাংসো থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত ৩ কিলো এলাকায় প্রায় ৩০০ ফুট গভীর ‘১৯ নম্বর আসাম কয়লা কোয়ারি’-তে আচমকা বাইরে থেকে হড়কা বানের জল হু হু করে দ্রুতগতিতে ঢুকে পড়লে নয়জন শ্ৰমিক আবদ্ধ হয়ে পড়েছিলেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top